সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা, যুবলীগ ক্যাডার সুমন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯.৪৬ এএম
  • ৫৪ বার পড়া হয়েছে

ফতুল্লা থানা পুলিশ ও র‌্যাব-১১’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন হত্যার ঘটনার মূলহোতা এজাহার নামীয় আসামি যুবলীগ ক্যাডার সুমন (৩৮) কে গ্রেপ্তার করেছে। এদিকে সুমনের গ্রেপ্তারের সংবাদে স্থানীয়বাসীরা তার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে ফতুল্লার কুতুবআইলস্থ নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ফতুল্লা মডেল থানার কুতুবআইলের মৃত আলাউদ্দিন হাজীর পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) মোঃ হাসিনুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলো। শুক্রবার দুপুরে গোপন সংবাদ ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ ও র‌্যাব কুতুবআইলস্থ সুমনে বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ও বৈষম্য বিরোধী হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য যে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইনস্থ বাড়ী থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

হত্যাকান্ডের একদিন পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আওয়ামী ক্যাডার আক্তার ও সুমন সহ ১১ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort