সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫, ১০.৪৬ এএম
  • ৯৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে।

রবিবার (২৫ মে) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৯ মে বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ফজলু মিয়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ভেততে রেখে তালা লাগিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৪ মে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

পিবিআই আরো জানায়, মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শিপনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।

ওই গৃহবধূকে শিপন পরিকল্পিতভাবে হত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort