বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

না.গঞ্জের ২৫০০ বিঘা জমিতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪.০১ এএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা ২৫০০ বিঘা জমিতে মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন। রুলে মেরিন সিটির ওই জমিতে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম. রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সংশ্লিষ্ট আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকায় মেরিন সিটি কর্তৃক অবৈধভাবে আড়াই হাজার বিঘা জমিতে বালু ভরাটের অভিযোগ ওঠে। পরে ওই বালু ভরাটের বিরুদ্ধে প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা এবং ঘটনা তদন্ত করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়। রোববার ওই রিটের শুনানি নিয়ে রুল জারিসহ আদেশ দেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort