সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

নাসিক কাউন্সিলর শাহীন মিয়া কারাগারে

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৪০ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

বন্দরের ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ( ১১ জুন ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আস শামস জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন কাউন্সিলর শাহীন মিয়া।

জানাগেছে, গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের রূপালী আবাসিক এলাকায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে মেরাজুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরোনো দ্বন্দ্বের জেরে মেরাজুলকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে কাউন্সিলর শাহীন মিয়াসহ ১৪ জনের নাম উল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার নির্দেশে মেরাজুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেন আকিব হাসান রাজু। সেসময় অন্য আসামিরাও তাকে আঘাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort