বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

গৃহবধুকে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৩.৫৫ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জে যৌতুকের দাবীতে মারপিট ও জোরপূর্বক বিষ পান করিয়ে গৃহবধুকে হত্যার দায়ে, এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৪ মে) রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম, মো. আমজাত হোসেন (৫০)। সে ভুলতা লাভরাপাড়া এলাকার মৃত রফিক প্রধানের ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রূপগঞ্জ লাভরাপাড়া, ভুলতা এলাকায় গত ২৮ এপ্রিল এক গৃহবধুকে যৌতুকের দাবীতে মধ্যযুগীয় কায়দায় মারপিট করা হয় এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক বিষ পান করানো হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধুর বাবা মো. আমিনুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মো. আমজাত হোসেন (৫০) ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।

তিনি আরও জানায়, হত্যাকান্ডের ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় পলাতক আসমীকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort