বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

গাউছিয়া ফুটপাত থেকে নিবাস বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৫ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ডিকে এমসি হাসপাতালের সামনে ফুটপাত থেকে নিবাস বাহিনীর চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে উঠেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

প্রশাসনের তৎপরতা না থাকায় এই চাঁদাবাজ চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

জানা যায়, রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ফুটপাত থেকে নিবাস, সুজন, সপ্তম ঘোষ, ইমরান খান, জুয়েল ও আলমগীর সহ কিছু ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ১০ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি ও প্রতিদিন দোকান প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ করেছে ব্যবসায়ীরা। চাঁদাবাজদের কোন ব্যবসায়ী যদি চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করে চাঁদাবাজ চক্রটি।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন ফুটপাতের ভুক্তভোগী ব্যবসায়ীরা জানায়, উক্ত ব্যক্তিরা বিভিন্ন দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসায়ীদের ব্যবসা করতে দিবে না বলে হুমকি প্রদান করে। তারা আরো বলেন, চাঁদা না দিলে মারধর সহ প্রাণনাশের হুমকিও দিচ্ছে চাঁদাবাজ চক্রটি। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট এর পর নতুন একটি বাংলাদেশে বসবাস করছি। কিন্তু ৫ আগস্ট পর কিছু চাঁদাবাজ বিভিন্ন দলের নাম ব্যবহার করে যে পরিমাণে চাঁদাবাজি করছে তাতে আমরা ভীত হয়ে পড়েছি।

আমরা এই চাঁদাবাজের হাত থেকে বাঁচতে উক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort