বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

খানপুরে নাসিক’র পুকুর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৯ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের খানপুরে বউবাজার সংলগ্ন সিটি কর্পোরেশনের মালিকানাধীন পুকুর থেকে সিফাত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

মৃত সিফাত শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের পুত্র। সিফাত এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত ১ সেপ্টেম্বর থেকে সিফাত সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজে যোগ দিয়েছিল।

মৃত সিফাতের বাবা দন্ত চিকিৎসক সোহেল মল্লিক জানান, গত সোমবার রাতে এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। মঙ্গলবার সারাদিনেও সে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে সিফাতের মা এসে লাশ শনাক্ত করেন। মৃত সিফাত সাঁতার জানতো না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort