শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

কী হয়েছিল দুর্ঘটনার দিন, জানালেন মালাইকা

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৪.১৫ এএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

বলিউড মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। কিছুদিন আগে একটি ফ্যাশন ইভেন্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

মালাইকা জানান, দুর্ঘটনার পর শারীরিকভাবে অনেকটাই সুস্থ তিনি। কিন্তু মানসিকভাবে এখনো পুরোপুরি ঠিক হননি। এই অভিনেত্রীর ভাষায়, ‘এটি এমন একটা বিষয় যা আমি মনে করতেও চাই না। আবার ভুলতেও পারি না। শারীরিকভাবে আমি সুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে যে সম্পূর্ণভাবে সুস্থ হইনি তা বুঝতে পারি। যদি সিনেমাও দুর্ঘটনা বা রক্ত দেখানো হয়, আমার চোখের সামনে সেদিনের দৃশ্য ভেসে ওঠে, তখন ভয়ে শিউরে উঠি। জানি নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং এক সময় ঠিকও হয়ে যাবো।’

দুর্ঘটনার সময় হতবাক ছিলেন মালাইকা। তিনি বলেন, ‘আমার মাথা ব্যথা করছিল এবং আমি শুধু জানতে চেয়েছিলাম আমি বেঁচে আছি কি না। অনেক রক্ত ক্ষরণ হয়েছিল, কী ঘটছে তা বোঝার জন্য অনেক হইচই হচ্ছিল। আমি প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম এবং হাসপাতালে পৌঁছানো পর্যন্ত বাকিটা বুঝতে পারছিলাম না।’

গত ২ এপ্রিল একটি অনুষ্ঠান শেষ করে পুনে থেকে মুম্বাইয়ে বাড়ি ফিরছিলেন মালাইকা। মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের ওপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় মালাইকাকে হাসপাতালে ভর্তি করা হয়। কপালে সামান্য আঘাত পান তিনি। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো হওয়ায় ৩ এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। প্রায় দু্ই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে কাজে ফেরেন মালাইকা। সম্প্রতি প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের পার্টিও যোগ দিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort