সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না : ওসি ফতুল্লা

  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫, ১২.০৬ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

ফতুল্লার শিহারচর লালখাঁ এলাকার কিশোর গ্যাং ও কিশোর গ্যাং লিডার সহ সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশের সহযোগীতা চেয়েছেন এলাকাবাসী।

অপরাধ দমন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ওসির সাথে মত বিনিময় করেন এলাকার সর্বস্তরের জনগন। তবে ওসি শরিফুল ইসলাম অপরাধী কোন প্রকার ছাড় না দেয়ার ঘোষণা দেন।

শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে লালখাঁবাসী গুটি কয়েকজন অপরাধীর কাছে জিম্মি হয়ে আছে। অপরাধীরা কেউ নেতার শেল্টার চলে আবার কিছু অপরাধী নেতা আত্মীয় হওয়ার কারণে এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পায় না বলে ওসির কাছে এমন অভিযোগ করেন।

লালখাঁ এলাকায় গত কয়েক মাসে কিশোর গ্যাংয়ের উৎপাত এতোটাই বৃদ্ধি পেয়েছে যা বুজানো যাবে না। আর মাদক ব্যবসা, ছিনতাই এবং ব্লাকমেইলার প্রতিটি মোড়ে বেড়ে উঠেছে। লালখাঁ সহ পিটিআই রোড এলাকায় ওপেন মাদক ব্যবসা ও ছিনতাই হয়।

বিশেষ করে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত পিটিআই ভবনের সামনে। তারা রাত ১১ টার পর গার্মেন্ট শ্রমিকদের আটক করে বেতনের টাকা মোবাইল রেখে দিচ্ছে। এতো অপরাধ হলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন লালখাঁর বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান, আবুল হোসেন, ফারুক মাদবর সহ কয়েকজন।

এসময় ওসি শরিফুল ইসলাম এলাকাবাসীকে বলেন, অপরাধীরা যত বড় ক্ষমতাশালী হউক না কেন কোন প্রকার ছাড় দেয়া হবে না। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এছাড়াও অপরাধ দমনে প্রতিদিন অভিযান চালানো হবে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort