শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

হরতালের সমর্থনে সিপিবির সমাবেশ

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১০.৩৮ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিদ্ধিরগঞ্জ থানা শাখা।
সোমবার (১৪ মার্চ) বিকেল ৪টায় চিটাগাং রোড ট্যাক্সিস্টান্ডের সামনে এ বিােভ কর্মসূচি পালন করে তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক কমরেড দুলাল সাহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস ও সিপিবি চিটাগাং রোড শাখা সম্পাদক কমরেড আ. ছালাম।
সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছেন। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’
নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বাঁচার দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহবান করেছে। এ ন্যায্য দাবির হরতালে দেশবাসীর অংশগ্রহণ ও সমর্থন কামনা করছি। আশাকরি সাধারণ মানুষ এ হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort