শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

হত্যা মামলার আসামি মেহেদীর গ্রেফতারী পরোয়ানা ও সম্পত্তির হিসাব চেয়ে দুদকের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬.০১ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

সোমবার (৭অক্টোবর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি মেহেদীর বিরুদ্ধে গ্রেফতারী ফরোয়ানাজারী ও তার অঢেল সম্পত্তির হিসাব নিতে দুদকের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করে ছাত্ররা।

এর আগে তারা ‘আমার ভাই কবরে খুনী কেন বাহিরে, বিচার বিচার বিচার চাই খুনী মেহেদীর বিচার চাই ‘ স্লোগান দিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর মেহেদির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ২৭ তারিখ ২৭-০৮-২৪ ও মামলা নং ২৫ তারিখ ২৬-০৮-২৪। হত্যা মামলার আসামি হয়েও দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে তিনি। তার এই অবাধ ঘুরাঘুরিতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। মেহেদী গ্রেফতার না হওয়াতে এলাকাবাসী,ছাত্র- ছাত্রী ও অভিবাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

মানববন্ধনে ছাত্ররা বলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতির আস্হাভাজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন মেহেদী। ক্ষমতার দাপট খাঁটিয়ে এলাকায় জমি দখল সহ পদ্মা ডিপোতে একক নিয়ন্ত্রণ ছিলো তার। সেজন্য অবৈধভাবে রাতারাতি টাকার কুমির বনে যায় মেহেদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের উপর হামলাকারীদের আর্থিক সহায়তা প্রদান করেন।

অতিসত্বর ছাত্র হত্যা মামলার আসামি মেহেদিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তার অর্জিত অঢেল সম্পত্তির হিসাব নিতে দুদকের হস্তক্ষেপ কামনা করেন ছাত্ররা। মেহেদীকে গ্রেফতার করে জিজ্ঞেস করলেই তার গডফাদারদের নাম বেরিয়ে আসবে বলে মনে করে ছাত্ররা।

তারা আরো বলেন, মেহেদী এলাকায় দলীয় ক্ষমতার প্রভাবে খাটিয়ে অনেক অপকর্ম করেছে। এতোদিন এলাকাবসী ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাইনি। তাকে গ্রেফতার করে জিজ্ঞেস করলেই তার সকল অপকর্মের প্রমাণ পাওয়া যাবে। সেই সাথে তাকে গ্রেফতার করলে শহীদ ছাত্রদের আত্মা শান্তি পাবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort