সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্বাধীনতার উপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪.১২ এএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের স্বাধীনতার উপর আঘাত আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।
তিনি বলেন, স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে যদি কোন উক্তি কারো উদ্বৃতি দিয়ে ছাপানো হয়, যা তিনি বলেননি। টাকা দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে, এটি একটি চরম অপরাধমূলক কাজ এবং এটি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব। সেই আইনগত ব্যবস্থা নেয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশিদার।’
আজ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘এ সরকারের সময় সবচেয়ে বেশী সুযোগ-সুবিধা দেয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটানো হয়েছে। সাংবাদিকরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারোর কোন সমস্যা হচ্ছেনা, কিন্তু আমাদের যেখানে মূল জায়গা সেই স্বাধীনতার উপর যদি আঘাত আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব, জনগনও সেটাই প্রত্যাশা করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। ১/১১ এর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে, যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের এ ঘটনাও আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।’
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী. সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।
পরে তিনি কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে রহিমা আফছার দাবা ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort