সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

সোনারগাঁ উপজেলা বিএনপিতে ফিরে এলেন ফারুক আহমেদ তপন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর হওয়ার দরুন, জনগণের ও এলাকার উন্নয়নের স্বার্থে সোনারগাঁয়ের জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার কাছে আশ্রয় নেন সাবেক সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন। কিন্তু মনটা পরে থাকতো সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি।

সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন ২০২৪ সালের মার্চ মাসের ২৮ তারিখে রাজনীতিবিদদের সম্মানে কেন্দ্রীয় বিএনপি’র ইফতার পার্টিতে যাওয়ার আগ মুহূর্তে সোনারগাঁ উপজেলার উন্নয়নের রূপকার সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে ফিরে আসেন।

ফারুক আহমেদ তপন বলেন, জাতীয় পার্টিতে আমার কোন পদ পদবী ছিল না। জাতীয় পার্টিতে গিয়েছিলাম শুধুমাত্র এলাকার ও জনগণের উন্নয়নের স্বার্থে। কিন্তু নিজের বিবেকের তাড়নায় ফিরে আসি আমি আমার প্রিয় জাতীয়তাবাদী দল বিএনপির কাছে।

এসময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, উপজেলা যুবদলের নেতা দেলোয়ার হোসেন দুলু, আজগর হোসেন, মীর শামীম, সোহেল আরমান রনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort