শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবি, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মামুন হোসেন: এক বহুমাত্রিক প্রতিভার নাম ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৩.৫২ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে ইউনিয়নের বরইবাড়ী এলাকায় মুনতাহা স্টীল মিলের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার ভোর রাতে কে বা কাহারা স্বেচ্ছাসেবক লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে এই আগুন লাগানো হয়েছে।

 

এ ঘটনায় সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হাসান জানান, আমরা দীর্ঘদিন যাবত অফিসটিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের কাজের ব্যাঘাত ঘটানোর জন্য এ অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের সঠিক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাই।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া বলেন, ক্ষমতাসীন দলের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড অন্তত দুঃখজনক সঠিক তদন্তের মাধ্যমে শীগ্রই আইনের আওতায় আনা হবে।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছি। এখনও কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort