বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

সোনারগাঁয়ে সাড়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৪.৪৬ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের ৬ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর, জৈইনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় তাদের সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুর রহমান, এসআই মো. ইমরান হোসেন, এসআই পঙ্কজ কান্তি সরকারসহ সঙ্গীয় ফোর্স সহায়তা করেন।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন।

 

এভাবে প্রতি বছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরোও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান, তিতাস গ্যাসের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort