শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সোনারগাঁয়ে সাবেক সাংসদ পুত্রের ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২৯ এএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোবারক হোসেনের একমাত্র পুত্র এরফান হোসেন দীপের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত টাঙানো বিলবোর্ডে ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁ চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বহুতল ভবনের উপরে বিলবোর্ডে টাঙানো ব্যানার ও ফেস্টুনটি ছিঁড়ে ফেলা হয়েছে । এছাড়াও সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরফান হোসেন দীপের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে ও নষ্ট করেছে। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ ব্যানার খুলে সরিয়ে ফেলা হয়েছে অনেক জায়গায় থেকেও।

কোথাও কোথাও ব্যানার ও ফেস্টুন নানা অংশ ক্ষতিগ্রস্থ করেছে। এর মধ্যে সোনারগাঁও চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বড় বিলবোর্ডে শেষ অংশের ব্যানার ছিঁড়ে ফেলার প্রমাণও রয়েছে তার হাতে।

এ বিষয়ে এরফান হোসেন দীপ বলেন, ঘটনাটি দুঃখজনক। একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার টাঙানো এ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ও আমার পিতা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ছবিযুক্ত ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort