মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

সোনারগাঁয়ে সাবেক চেয়ারম্যানের পুত্র ও তার সহযোগীকে ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩.৫৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে বাহাউদ্দিন রুমি (৪২) ও তার সহযোগী নুরু মিয়ার ছেলে রুহুল আমিন (২১)কে মাদকসহ গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর স্কুল মাঠ থেকে ৩২ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে বাহাউদ্দিন রুমি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে লাধুরচর এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যায় তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স লাধুরচর স্কুল মাঠ এলাকায় অভিযান চালিয়ে বাহাউদ্দিন রুমি ও তার সহযোগী রুহুল আমিনকে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরদিন সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত ব্যক্তিরা লাধুরচর এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো, এমন অভিযোগে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort