শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সোনারগাঁয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব

  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.১৮ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উৎসব ও মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ।

মতবিনিময় সভায় জানানো হয়, উৎসব ও মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহি প্রমুখ।

উৎসব ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৩ মার্চ পর্যন্ত। এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ২৪টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৪৮ জন কারুশিল্পী এতে অংশ নেবেন। মেলায় থাকবে সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মুখোশ, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের জামদানি, কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল, চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথা, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, জামালপুরের তামা-কাঁসা পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, কক্সবাজারের শাখা ঝিনুক, ঢাকার রিকশা পেইন্টিং, গাজীপুরের কাপড়ের পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র।

এছাড়াও মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, হাছন রাজার গানসহ গ্রামীণ খেলা, সাপের খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, পিঠা প্রদর্শনীর আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort