শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

সোনারগাঁয়ে ডাকাতের কবলে ওসি, সর্বস্ব লুট

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৪.০৩ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

মহাসড়কে এক পুলিশ কর্মকর্তার সর্বস্ব লুট করে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতের দল। তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম জোনের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন আলমগীর হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকার মেঘনা টোল প্লাজার আগে একদল ডাকাত তাঁর গাড়ির গতি রোধ করে। এ সময় তাঁর মোবাইল ফোনসহ টাকা-পয়সা দিয়ে দিতে বললে তাতে অসম্মতি জানান পুলিশ কর্মকর্তা। পরে ডাকাতেরা তাঁর ঘাড়ে অস্ত্রের কোপ দিতে চাইলে তিনি হাত দিয়ে আঘাত ফেরান। এরপর তাঁকে কুপিয়ে জখম করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পরপরই তাঁকে দ্রুত প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মো. আহসান উল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, এই ঘটনায় শনিবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই আমাদের পুলিশের একাধিত টিম কাজ করেছে। খুব শীঘ্রই আমরা আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort