বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন

সোনারগাঁয়ে ঘুরতে এসে হামলা শিকার তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী

  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪.১৬ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ঘুরতে এসে হামলা ও মারধরের শিকার হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে ঐতিহাসিক পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থী। গতকাল শনিবার সারা দিন বেড়ানো শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে কলেজের ছাত্রীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বৃত্তদের যৌন হয়রানির শিকার হন। ছাত্ররা এর প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। তারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে।

দুর্বৃত্তদের হামলায় আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort