বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

সোনারগাঁয়ে এক নৃত্যশিল্পীকে দলবেঁধে ধর্ষণ আটক-৪

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০.২৩ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক নৃত্যশিল্পী যুবতী (১৯) গনধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১২ অক্টোবর বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা যুবতী বাদী হয়ে ৭ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলোঃ-সাদীপুর চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)।

মামলার এজাহার ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রব্বানীর কাছ থেকে জানা যায়,গত বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে জেলার সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে ওই যুবতী (১৯)কে নৃত্য পরিবেশন করে।

পরে রাত ১টার দিকে গাড়ী না পেয়ে পায়ে হেটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই লম্পট ইসরাফিল,রুহুল আমিন,বাবু, খোকন, আলমসহ ৭ জনের একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পী দলনেতা আরিফকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতীকে জোর পূর্বক ধর্ষণ করে।

এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম বলেন,ধর্ষনের ঘটনায় একটি মামলা দায়ের করে তাৎক্ষণিক ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ৩ জন পালিয়ে যায়, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort