শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১.৫৫ এএম
  • ৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে কবির হোসেন (৪০) ও একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কবির হোসেন ও সুজন নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার, দুটি ছোরা উদ্ধার করা হয়।

সেনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort