বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

সোনারগাঁয়ে খালেক আঞ্জুমান স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শ্রেণী নেতা নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.০২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় খালেক আঞ্জুমান স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শ্রেণী নেতা নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১ জানুয়ারী বুধবার সকালে স্কুল ভবনে এই প্রথম এধরনের নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উক্ত নির্বাচনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামাল মোল্লা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।।এছাড়াও প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন স্কুল শিক্ষক আবিদ হাসান নয়ন ও পারভেজ হাসান।

অধ্যক্ষ কামাল মোল্লা বলেন, ২০২৪ শিক্ষাবর্ষে আমরাই প্রথম আমাদের এই সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলে তৃতীয় শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শ্রেণী নেতা নির্বাচন করছি। এখানে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যে সকল নির্বাচনগুলো হয়, বিশেষ করে এখানে যারা শিক্ষার্থী আছে তাদেরকে এবং আগামী প্রজন্মকে নির্বাচনী প্রক্রিয়া জানাতে জাতীয় নির্বাচনে যেভাবে ভোট দেয়া হয় এই নির্বাচন প্রক্রিয়াও তাদেরকে সেভাবেই শিখানো হয়েছে। আমি চাই দেশের প্রত্যেকটি কিন্ডারগার্টেনগুলো আমাদের মতো শ্রেণী নেতা নির্বাচন করুক।

সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার তৃতীয় থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শ্রেণী নেতা নির্বাচন-২০২৪ইং এর মোট প্রার্থীর সংখ্যা ২৯ জন। এর মধ্যে প্রাথমিক শাখা থেকে ১০ জন এবং মাধ্যমিক শাখা থেকে ২ জন করে মোট ৪ জন নির্বাচিত হয়। প্রত্যেক শ্রেণী থেকে ১ জন বালক ও ১ জন বালিকা শ্রেণী নেতা হিসেবে নির্বাচিত হয়েছে।

প্রাথমিক শাখার তৃতীয় শ্রেণীর ‘ক’ শাখার উর্মি মন্ডল ১৮ ভোট পেয়ে প্রথম শ্রেণী নেতা এবং ইমরান তাহির ১৭ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়।

প্রাথমিক শাখার তৃতীয় শ্রেণী ‘খ’ শাখার আনহা ইসলাম ১৬ ভোট এবং রাফি খন্দকার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়।

প্রাথমিক শাখার চতুর্থ শ্রেণী নেতা কাসিব কবির কাব্য ১৮ ভোট, ফারিয়া নুসরাত ১৬ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়।

প্রাথমিক শাখার ৫ম ‘ক’ শাখার তোয়ামীম ১৩ ভোট ও সাদ সামীর ১১ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়।

প্রাথমিক শাখার ৫ম (খ) ফাহমিদা খানম ১৭ ভোট ও জাভেদ শেখ ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়।

মাধ্যমিক শাখার ৬ষ্ঠ শ্রেণীর রওনক আলম অধরা পেয়েছে ১৭ ভোট এবং মুনতাসির রহমান ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

মাধ্যমিক শাখার ৭ম শ্রেণীর মারিয়া আফরিন মীম পেয়েছে ১০ ভোট এবং মোঃ আরাফাত হোসেন ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort