শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সোনারগাঁয়ে ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.২২ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ মেয়ের জামাতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অর্তকিত হামলা চালিয়ে শশুর মোশারফ হোসেন দুলাল (৫৮) নামে সাবেক ইউপি সদস্য কে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

গত শনিবার (২৫ জুন) রাত আনুমানিক ৮ সময় সোনারগাঁ উপজেলার লস্করবাড়ী এলাকায় রতন মার্কেটের সামনে আতাউল্লাহ মিয়ার চায়ের দোকানে এঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন সাবেক ইউপি সদস্যকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় গতকাল রবিবার দুপুরে মোশারফ হোসেন দুলাল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার লস্করবাড়ী এলাকার মোশারফ হোসেন দুলালের মেয়ের জামাতা রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার শামীম আহাম্মেদের জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি সক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার রাতে লস্করবাড়ী রতন মার্কেটের সামনে একটি চায়ের দোকানে শামীম আহাম্মেদ ও তার সহযোগি তারা মিয়া, জাকির হোসেনসহ আরো ৫/৭ জন মিলে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দা, ছুরি, লোহার রড ও চাপাতি দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন দুলালকে মারাত্বক ভাবে আহত করে মার্কেটের পাশে একটি পুকুরে ফেলে দেয়। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত আসামী শামীম আহাম্মেদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আরো একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লস্করবাড়ী এলাকার মোশারফ হোসেন দুলালের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort