মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত এক, উদ্ধার ১৫

  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৪ এএম
  • ২৫ বার পড়া হয়েছে

যাত্রী ওঠার ঠিক আগমুহূর্তে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক কর্মচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জাহাজের ক্রুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

নিহত কর্মচারীর পরিচয় জানা যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য। তবে অগ্নিকাণ্ডের চার ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেড়ার ঠিক আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই নদীর মোহনায় জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে জাহাজের এক কর্মচারী প্রাণ হারান। পরে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করেন।

স্কোয়াব সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা দেয়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort