
৫ আগস্ট ফ্যাসিবাদ খুনি হাসিনা পলায়ন করে। তার ছত্রছায়ায় ছাত্র হত্যা মামলার সিদ্বিরগঞ্জ থানার অন্যতম আসামী সাবেক কাউন্সিলর ২৩ নং ওয়ার্ড দুলাল প্রধানের অন্যতম সহযোগী নারায়ণগঞ্জ বন্দরের স্বল্পেরচক এলাকার সেচ্ছাসেবক লীগ নেতা পিরু মিয়া প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।
তথ্য মতে তার বিরদ্ধে রয়েছে নানা অভিযোগের পাহাড়। পট পরিবর্তনের আগে ফ্যাসিবাদ সরকার আমলে এলাকায় চাঁদাবাজী, ভূমিদস্যু সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া এলাকায় এক সময়ে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলো এ সেচ্ছাসেবক লীগ নেতা পিরু মিয়া।
এখন জনমনে প্রশ্ন ৫ আগস্টের আগে দুলালের সহযোগী হিসেবে ছাত্রদের উপর আতংক এবং মূর্তিমান হয়ে মারধর সহ সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলার আসামি পিরু মিয়া প্রকাশ্য কিভাবে ঘুরে বেড়ায়।
এলাকাবাসী প্রশাসনের কাছে জানতে চায় বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র হত্যা মামলার আসামি পিরুকে দ্রুত গ্রেফতার করা হোক।