শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-কাদের-শামীম ওসমানের বিরুদ্ধে আরও এক মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫.০৭ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো: আরাফাত হোসেন আকাশ (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০ জনকে রাখা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) নিহত আরাফাতের পিতা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য এ.কে.এম শামিম ওসমান (৬৪), নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন (৪৮), ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।

মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১ টা সময়ে নিহত আকাশ গুলিবিদ্ধ হয়।

এরপর তার পিতা ও স্থানীয় জনতার সহায়তায় গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে এই কিশোরের মৃত্যু হয়।

মৃত্যুবরণ করা এই কিশোর খানকা মসজিদ সংলগ্নের তার পিতার ফল দোকানের বেচাবিক্রিতে সহায়তা করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort