সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দীর্ঘায়ু ও সুস্থ জীবনের বৈজ্ঞানিক রহস্য নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনার জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘খবর নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ ফরিদপুর জেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে চুরি হওয়া কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৩.১৭ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পাঠানটুলী হাজীগঞ্জ মাদরাসার সামনে ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহত যুবকের নাম নাহিয়ান হোসেন নাঈম (২৩)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার বাসিন্দা সাজেদুল করিমের ছেলে। সাজেদুল করিম বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। তার ছেরে সেখানে পিতার সহযোগিতায় পার্ট টাইম হিসেবে কর্মরত ছিল।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের কার্যালয় সূত্রে জানা গেছে, আহত যুবক নাঈমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাঠানটুলী আইলপাড়া এলাকায় নাঈমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ দাফনের জন্য বগুড়ার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নাঈম নিহত হন। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অটোরিকশা চালককে আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort