সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে : গিয়াসউদ্দিন

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত থাকুক। কোনো অবস্থাতেই যেনো এইসব প্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে না যায়।

স্বৈরাচারির হাসিনার আমলে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা দখল করে নিয়েছিল এবং স্বৈরতান্ত্রিকভাবে তা পরিচালিত হয়েছিল। জেলা প্রশাসকের নিকট অনুরোধ থাকবে সব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিল্ড প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যে যে পদে যোগ্য তাকে যেনো ওই পদে স্থান দেওয়া হয়। অনেক নেতা আপনার কাছে বিভিন্ন সুপারিশ নিয়ে যায়। কিন্তু আমি কথা দিচ্ছি আমি কখনো অযৌক্তিক সুপারিশ নিয়ে যাবো না।

বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন তা সবাই জানে। আপনার কাছে আহবান থাকবে যতো শিক্ষা প্রতিষ্ঠান আছে তা ব্যবহার করে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক হারুনÑঅর-রশীদ চৌধুরী স্বপন, শিশির ঘোষ অমর ও বিমল চন্দ কর্মকার পল্টু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort