সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

সন্তান হত‌্যার দা‌য়ে মা‌য়ের কারাদণ্ড ও মা‌য়ের প্রেমিকের ফাঁসি

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৩১ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

পরকীয় প্রেমিককে সাথে নিয়ে নিজের এক বছর বয়সী শিশু সন্তানকে হত্যা করে ছিল মা; চাঞ্চল্যকর এমন ঘটনা প্রমানিত হওয়ায় অভিযুক্ত মাকে আমৃত্যু কারাদণ্ড ও তার প্রেমিককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক উম্মে সরাবান তহুরার এ রায় ঘোষনার করেন।

নিহত ওই শিশুর নাম ছিল মরিয়ম আক্তার।

আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত মায়ের নাম বিলকিস বেগম। সে পটুয়াখালী জেলার খারি জমা ঝাটি বুনিয়া এলাকার নয়া হাওলাদের মেয়ে। পরকীয় প্রেমিক মো. সোলাইমান জামালপুর জেলার গড়পাড়া এলাকার লিচু আকন্দের ছেলে।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহামেদ জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লার পশ্চিম নন্দলালপুর নাককাটার বাড়ির পাশের ৪ তলা বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরে থেকে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেড়িয়ে আসে শিশুটির মা বিলকিসের সাথে সোলেমানের পরকীয়া প্রেম ছিলো। তারা দাম্পত্য জীবনে সুখি হতে পরিকল্পিত ভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করে। মামলাটিতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে এই দুই আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষনা করেন।

এদিকে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, উভয় আসামির উপস্থিতিতে আদালত একজনের ফাসিঁর রায় ও অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort