শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

শেখ রাসেলের জন্মদিনে দাবি ‘ত্বকী হত্যার’ বিচার হউক: মেয়র আইভী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১.১৮ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আজকে শেখ রাসেলের জন্মদিনে দাঁড়িয়ে আমরা দাবি করছি, নারায়ণগঞ্জের ত্বকী হত্যারও বিচার করা হোক। যেটি অত্যন্ত আলোচিত হত্যাকান্ড। এই শহরে এরকম আরো অনেক হত্যাকান্ড ঘটেছে। আমরা চাই সে হত্যাকাণ্ডের বিচার করা হোক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে চারুকলা ইন্সটিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল বাচ্চাকে হত্যা করা অপরাধ। নারায়ণগঞ্জ শহরে যত শিশু হত্যা হয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই শেখ রাসেলের হত্যাকারীদের যে ভাবে বিচার হয়েছে তদ্রুপ ভাবে নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সেসব হত্যাকাণ্ডের বিচার করে।

তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, কারণ মানবতার জননী তিনি। তার কাছে বিচার চেয়ে সবাই বিচার পায়। তাই তার কাছে আমাদের অনেক বেশি দাবি।

মেয়র আইভী বলেন, আমরা এই পার্ক করেছিস শেখ রাসেলের নামে। আমরা শেখ রাসেলকে স্মরণ করার জন্য, স্মরণীয় করে রাখার জন্যই পার্ক তার নামে করেছি। আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে, আমরা এই পার্ক করেছি ড্যাপ ডিটেল এরিয়া প্যানেলের নকশা দেখে । নকশা অনুযায়ী নারায়ণগঞ্জের খেলাঘর মামলা করেছিল, এবং হাইকোর্টে রায় অনুযায়ী এবং আরো অনেক কাগজপত্রের বিনিময়।

তাই আমি মাননীয় রেলমন্ত্রীকে অনুরোধ করব, আপনি এই পার্কে আসে ঘুরে দেখেন। এবং আপনিও শেখ রাসেলের নামে এ পার্ক করার অনুমতি দিয়ে দেন। আমরা আজকে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ বঙ্গবন্ধু ট্রাস্টি থেকে এই পার্কের অনুমোদন দেওয়া আছে। আমি জানিনা আপনি কেন, কি কারণে এ পার্কের অনুমতি দিতে চাচ্ছেন না। তাই আমি আপনাকে বলতে চাই, আপনি আপনি আসেন ঘুরে দেখেন, এবং এই বাচ্চাদের অনুরোধে এই পার্কটি শেখ রাসেলের নামে করার অনুমতি দেন।

মেয়র বলেন, আমরা চাই শেখ রাসেলকে স্মরণীয় করে রাখতে। আমরা চাই বা না চাই ইতিহাসের পাতায় তার স্থান হবে সর্বোচ্চ স্থান। এবং সে যেখানেই থাকুক আল্লাহর দরবারে সে বেহেশতী শুধু সে না, তার পরিবারের সকলেই। আমরা দোয়া করি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং ইতিহাসের পাতায় তার নাম যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। এবং আমি বাংলাদেশ ও বহির্বিশ্বের সকল নাগরিককে বলতে চাই, এই বর্বরোচিত হত্যাকাণ্ড যাতে আর কখনো না ঘটে। এবং যেটা হয়েছে ইতিহাসের জঘন্যতম অপরাধ বলেই মনে করি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, কাউন্সিলর শাওন অংকন। আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort