বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩.৫৪ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে রাহিমা নামে এক কলেজছাত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। রবিববার (৬ মার্চ) সকাল থেকে নিখোঁজ রাহিমাকে উদ্ধারে ডুবুরি দলের দুটি টিম কাজ করছে। নিখোঁজ রাহিমা গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি গজারিয়া কলিমুল্লা কলেজের ছাত্রী।

রাহিমার মামা মোজাম্মেল প্রধান জানান, গত শনিবার বিকেলে রাহিমা তার বড় ভাই রায়হান ও তার স্ত্রী নিয়ে চাষাঢ়ায় যাওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় রহিমার ভাই ও ভাবি সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও তিনি আর উঠতে পারেননি।

সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নৌকাডুবির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। আটককৃতরা হলেন, সুকানী রুহুল আমিন, লস্কর মো. মিরাজ, লস্কর ২ মো. কবির।

তিনি আরো জানান, নিখোঁজ রাহিমাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ ডুবুরি দল কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টায় শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাট থেকে দুটি যাত্রীবাহী নৌকা সেন্ট্রাল খেয়াঘাটের দিকে যাওয়ার সময়ে বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে আর একটি নৌকা ডুবে যায়। এ সময় নিখোঁজ হয় রাহিমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort