শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

শীতলক্ষ্যায় নৌকা ডুবে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৩.৩৩ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পাথরবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজের দুইদিন পর ওশানা (১২) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় উপজেলার বানিয়াদী স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার উদ্দেশে বেরিয়ে শীতলক্ষ্যায় খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় ওশানা।

নিহত ওশানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাঈদের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী ছিল।

এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ রূপগঞ্জ থানায় মামলা করলে পুলিশ বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করে।

 

ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহবুব আলম জানান, গত ২৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বানিয়াদী খেয়াঘাট পারাপারের সময় পাথরবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়।

এ সময় স্থানীয় মাঝিরা দুবে যাওয়া নৌকার মাঝিসহ যাত্রীদের দশজনের মধ্যে নয়জনকে উদ্ধার করলেও শিশু ওশানা নিখোঁজ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধারের চেষ্টা করেও ওশানার সন্ধান পায়নি।

তিনি আরও জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort