বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে গ্রাম্য আদালত কার্যক্রমে জুলাই মাসে সেরা ধীপুর ইউনিয়ন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ

শাশুড়িকে হারিয়ে পুত্রবধূ, ননদকে হারিয়ে ভাবি বিজয়ী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৫.৩৭ এএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে একই ওয়ার্ডে শাশুড়ির সঙ্গে ভোট যুদ্ধে পুত্রবধূ বিজয়ী হয়েছেন। অন্যদিকে অপর একটি সংরক্ষিত মহিলা সদস্য পদে ননদকে হারিয়ে বিজয়ী হয়েছেন ভাবি।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে জামনগর ইউনিয়ন এবং পাঁকা ইউনিয়নে একই ওয়ার্ডে বউ-শাশুড়ি এবং ননদ-ভাবির প্রতিদ্বন্দ্বিতা কৌতূহলী ভোটারদের আলাদাভাবে নজর কাড়ে।

জানা গেছে, উপজেলার জামনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় বউমা শামীমা খাতুন টিনা সূর্যমূখী ফুল প্রতীক এবং চাচি শাশুড়ি সাজেদা খাতুন তালগাছ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছিলেন। নির্বাচনে শামীমা খাতুন টিনা ৩ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শাশুড়ি সাজেদা খাতুন পেয়েছেন ৯৫৪ ভোট পেয়ে তিন প্রার্থীর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন। অপর প্রার্থী মাবিয়া খাতুন কলম প্রতীকে ১২৭৭ ভোট পেয়েছেন।

শাশুড়ি সাজেদা খাতুন জামনগর গ্রামের কলেজ শিক্ষক আব্দুল জলিলের স্ত্রী এবং বউমা শামীমা খাতুন টিনা একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দায় এবং একই ভিটায় বাস করেন।

অপরদিকে উপজেলার পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ননদের সাথে ভোটযুদ্ধে ভাবি শিলা খাতুন কলম প্রতীকে ১ হাজার ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপা খাতুন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। ননদ-ভাবিসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে নির্বাচনী দৌড়ে ননদ লাইলী বেগম বক প্রতীক নিয়ে ভাবির তুলনায় খুব কম সংখ্যক ভোট পেয়েছেন।

ননদ লাইলী বেগম সালাইনগর গ্রামের আশকান আলীর স্ত্রী এবং শিলা খাতুন তার খালাতো ভাই সুমন আলীর স্ত্রী। তারা দুজনই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পাশাপাশি বাড়িতে বসবাস করেন।

তবে ওই একই ওয়ার্ডে অপর দুই প্রার্থী দুই চাচাত ভাইয়ের বউ লড়াই করে পরাজিত হয়েছেন। একই ওয়ার্ডে ননদ-ভাবি ও দুই জায়ের প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে ভোটারদের বাড়তি নজর কাড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort