বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শহীদ জিয়া’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নূর ইসলাম সরদার এর উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১১.১৮ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রবীণ বিএনপি নেতা, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার এর উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও রান্না খাবার(খিচুড়ি) বিতরণ করা হয়।

শুক্রবার ৩০ মে সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত নগরীর কালিরবাজার, আমলাপাড়া, মিশনপাড়া মসজিদ প্রাঙ্গণ, চাষাড়াসহ বিভিন্ন এলাকায় তিনি এ কর্মসূচি পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো.হানিফ সরদার, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ভুলু, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, মো.মানিক সরদার, ভিকি সরদার, তানভীর সরদার, মো. আমিন, মো. তানজিল, সাইল সরদার, কাইফ সরদার, দুলাল সরদার, হাজী রশীদ, দুলাল সরদার, হাজী কামাল শেখ, হাজী আবদুল হান্নান, ফারুক হোসেন সরদার, শাহাবুদ্দিন প্রধান, দেলোয়ার হোসেন, খোকন ফরাজি, তোফাজ্জল হোসেন, আমিনুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort