রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

লিঙ্করোড জুড়ে দুর্গন্ধযুক্ত পাহাড়, পথচারীদের ভোগান্তি

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৩.৫৩ এএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: দৃষ্টিনন্দন সবুজের হাতছানি, বৃক্ষরাজি, পাখ-পাখালির কলরবে মুখরিত চারদিক, বুনো ফুলের সুভাস। এইতো পাহাড়। বৈচিত্র্যময় পাহাড়। পাহাড়ের নান্দনিক সৌন্দর্যের এমন নয়নাভিরাম দৃশ্য মন কাড়ে যে কারো। পাহাড়ের এমন চিত্র হলেও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারীদের কাছে মিলছে ব্যতিক্রম এক পাহাড়ের দেখা। কিন্তু সেই পাহাড়ে সৌন্দর্যের পরিবর্তে বর্জ্যরে সমাহার।

ফুলের সুভাসের বিপরীতে দূর্গন্ধ। পাহাড় থেকে বর্জ্য পচে ছড়াচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো দুর্গন্ধ। সড়কের দুই পাশে এমন ছোট-বড়অসংখ্যক পাহাড়ের কারণে চরম ভোগান্তিতে রয়েছে পথচারীরা। অসহনীয় হয়ে উঠেছে এই সড়কের পরিবেশ।

শনিবার (২৬ জুন) ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পথচারীদের এরূপ ভোগান্তির দৃশ্য চোখে পড়ে। সড়কটি প্রয়োজনের তুলনায় ক্ষীণ হওয়ায় সড়কটি ৪ লেন থেকে ৬ লেনে ঊন্নতীকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ৮.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়কটি সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত ৬ লেনে উন্নতীকরণ করা হবে।

সড়কের দুইপাশে কয়েকবছর যাবৎ একটানা বর্জ্য ফেলা হচ্ছে। সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কের পাশর্^বর্তী অধিকাংশ স্থানে বর্জ্য ফেলা হয় বিধায় বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জমে থাকা বর্জ্য উঠিয়ে লিংক রোডে গড়ে তুলছে বড় বড় স্তূপ । এক একটি স্তূপ ছোট ছোট পাহারের ন্যায়। মাস পেরুলেও হচ্ছে না বর্জ্য অপসারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort