বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জে ইউপি নির্বাচন ঠেকাতে অর্ধকোটি টাকার লবিং চেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৮ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

আল আমিন: নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন ঠেকাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অর্ধকোটি টাকা নিয়ে লবিং করছেন আওয়ামী লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি ছালাহউদ্দিন ভুঁইয়া। তবে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সৎ ও নীতিবান হওয়ায় কোথাও স্থান পাচ্ছেন না।
জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে আগামী নভেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচন ঠেকাতেই ধনিয়া বিশ^বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান হত্যা মামলার পলাতক আসামি ও রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান ছালাহউদ্দিন ভুঁইয়া ৫০ লাখ টাকার বিনিময়ে নির্বাচন আরো ৬ মাস পিছিয়ে নেয়ার জন্য জোর লবিং করছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নির্বাচনের বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তবে নির্বাচন সংক্রান্ত একটি চিঠি ইস্যু হয়েছে। এর পর থেকে রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান ছালাহউদ্দিন ভুঁইয়া নির্বাচন ঠেকাতে বিভিন্ন দপ্তরে ঘুরাঘুরি করছে শুনেছি। তবে তিনি হত্যা মামলার আসামি হওয়ায় পুলিশও তাকে খুঁজছে। বিগত দিনে নানান অপরাধের সঙ্গে ছালাহউদ্দিন চেয়ারম্যান জড়িত ছিল। বিশেষ করে ঠিকাদারী কাজে বেশি অনিয়ম করেছেন। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
অভিযুক্ত ছালাহউদ্দিন চেয়ারম্যান বলেন, আইনের গতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমাকে একটি চক্র বিনা দোষে হত্যা মামলায় জড়িয়েছে। ঠিকাদারী কাজ যাদের মাধ্যমে সম্পন্ন হয়েছে তারা অপকর্মে জড়িত থাকতে পারে। ইতিমধ্যে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে। অচিরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort