বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৪.১৬ এএম
  • ৬২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যায় র‌্যাব-১ এর সদস্যরা।

পুলিশ বলছে, উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের লাশটি পড়ে ছিল। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত যুবকের আনুমানিক বয়স ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির মোল্লা জানান, ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই যুবক গুলিবিদ্ধ ছিলেন। পরে পিবিআইকে খবর দেওয়া হয়। হাতের ছাপ নিয়েও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে পিবিআই।

এদিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর জাহান বলেন, ভোর সোয়া চারটার দিকে গুলিবিদ্ধ যুবকের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন র‌্যাব-১ এর সদস্যরা। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ডা. নূর জাহান। তিনি বলেন, ‘হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক ওই যুবকের পালস্ পরীক্ষা করে দেখেন তিনি মৃত। তাকে র‌্যাব-১ এর সদস্যরা নিয়ে আসেন।’

তবে এই ব্যাপারে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি। এদিকে বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটি উদ্ধার করেন। এই ব্যাপারে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি। ফলে কীভাবে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort