শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

রুশ সেনাদের রুখতে বন্দুক হাতে সাবেক মিস ইউক্রেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৮.৪৮ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেনকে বাঁচাতে দেশটির বহু সাধারণ মানুষই হাতে অস্ত্র তুলে নিয়েছেন। হামলা শুরুর একদিন পর থেকেই রাজধানী কিয়েভের সড়কেও অনেককে হাতে অস্ত্র নিয়ে নামতে দেখা গেছে।

আর এবার রুশ আগ্রাসনের মুখে অস্ত্র হাতে নিয়েছেন দেশটির সবচেয়ে সুন্দরী নারী ও সাবেক মিস ইউক্রেন। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী আনাস্তাসিয়া লেনার বন্দুক হাতে ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রাশিয়ার হামলার বিরুদ্ধে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন আনাস্তাসিয়া লেনা। ২০১৫ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে ইউক্রেনের প্রতিনিধি ছিলেন তিনি। লেনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, নিজের দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, যে ব্যক্তি দখলদারির উদ্দেশে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে, তাকে হত্যা করা হবে।

অন্য একটি পোস্টে আনাস্তাসিয়া মজা করে বলেছেন, আমাদের (ইউক্রেন) সেনাবাহিনী যেভাবে লড়াই করছে, ন্যাটোর উচিত ইউক্রেনে যোগ দেওয়ার জন্য আবেদন করা।

আনাস্তাসিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সৈন্যদের সঙ্গে হাটার একটি ছবিও শেয়ার করেছেন এই সাবেক মিস ইউক্রেন। ছবিতে দেশের রাষ্ট্রপতিকে শক্তিশালী নেতা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ইনস্টাগ্রামে আনাস্তাসিয়ার ফলোয়ার ৭৫ হাজারের বেশি। তার দেশপ্রেমের প্রশংসা করেছেন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort