বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাতের ভোট আর হতে দেয়া হবে না : এড. সাখাওয়াত

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ৪.০২ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, শেখ হাসিনাকে জাপান লাল কার্ড দেখিয়েছে, জাপান প্রত্যাখান করেছে, যুক্তরাষ্ট্রে গিয়েও পাত্তা পায়নি, যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসীদের তোপের মুখে মুখ লুকিয়ে পালিয়েছেন। সেখানে জনগণ ডিম নিক্ষেপ করেছে। এবার দেশে আসেন, ২০ কোটি মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি’র অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

তিনি আরো বলেন, ফরিদপুরের জেলা ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখন ভাবেন প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা কত টাকা পাচার করতে পারে, সরকারের এমপি মন্ত্রীরা হুন্ডির মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিদেশে বাড়িগাড়ি করেছে। সরকারের এমপি মন্ত্রীরা পাসপোর্ট ভিসা ঠিক করতেছে, কে কোন দেশে পালাবে।

কারণ রাতের ভোট এদেশে আর হতে দেয়া হবে না। নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে আবার দিনের ভোট রাতে করবেন, এদেশে আর সেটা হতে দিবো না।

সম্মেলন শেষে মোঃ সেলিমকে সভাপতি, মোঃ আশরাফউদ্দিনকে সাধারণ সম্পাদক, মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আঃ হান্নানকে সিনিয়র সহ-সভাপতি, আবদুস সালামকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীর হোসেন পলুকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ৬ মে শনিবার বিকেলে মহানগরীর বন্দরের মদনগঞ্জ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সেলিমের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক আশরাফউদ্দিনকে সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দীন আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, মাসুদ রানা, মো. সেলিম, সোহেল খান বাবু, বিএনপি নেতা জাবেদ আহমেদ, আব্দুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট হাসান সুজন, বিএনপি নেতা শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort