রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম মাদকমুক্ত সমাজ ও উন্নয়নের পূর্বশর্ত সৎ নেতৃত্ব: এমপি আল আমিন মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসব বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত চট্টগ্রামে প্রাইম মিনিন্টার্স গোল্ডকাপ ফুটবল ৯ আগষ্ট শুরু: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক রহমান সবুজের আহ্বানে:সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর-ইপিজেড ও পতেঙ্গার উদ্যোগে বৃক্ষরোপণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে: নজরুল ইসলাম বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে পুরোনো বিতর্ক টানলেন অভিজিৎ খেলা ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সহকারী কোচ

যাবতীয় আন্দোলনের তীর্থ ভূমি নারায়ণগঞ্জে : ডিসি মঞ্জুুরুল হাফিজ

  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.২১ এএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, এমপি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমি দু-চারটি কথা না বললেই নয়। তিনি বলেছেন, বাবা মাকে শ্রদ্ধা কর। এটাই কিন্তু আমাদের কালচার। আমাদের দেশে এখনও কোন জিনিস আমরা বাম হাত দিয়ে দেই না, ডান হাত দিয়ে দেই। পৃথিবীর উন্নতদেশে কিন্তু বাম হাত দিয়ে দেয়। আমরা এখনও টিচারকে নাম ধরে ডাকি না, সারা পৃথিবীতে টিচারকে নাম ধরে ডাকে। কখনও কখনও বাবা-মায়ের নাম ধরেও পারলে ডাকে। মুরুব্বিরা আসলে আমরা উঠে দাঁড়াই। এটাই হলো আমাদের কালচার। আমাদের কালচারে কিন্তু অত্যন্ত সৌন্দর্য্যতা আছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কালিরবাজারে জেলা সরকারি গ্রন্থাগারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব একথা বলেন।

তিনি আরও বলেন, হৃদয়, আত্মা, মানবতা, প্রেম, ভালোবাসা এগুলা দেখা যায় না। কালচার এমন এক জিনিস যেটা দেখা যায় না ছোয়াও যায় না কিন্তু অনূভব করা যায়। তাই কবিরা গান গেয়েছেন, ‘কাগজে লিখবোনা নাম কাগজ ছিড়ে যাবে, পাথরে লিখবোনা নাম পাথর খয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে’। কালচার হৃদয়ে ধারন করার বিষয়। এই কারণে বঙ্গবন্ধু অনূভব করেছিলেন আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠান করতে হবে, ১৯৭৪ সালের আজকের এইদিনে ১৯শে ফেব্রুয়ারি তিনি এইটা (শিল্পকলা একাডেমি) গঠন করেছিলেন। ৬৪টি জেলাতে তিনি এইটা প্রতিষ্ঠিত করে ছিলেন।

তিনি আরও বলেন, আজকে আমাদের সমাজে কালচারের প্র্যাকটিসটা কম বলেই মানুষ আনন্দ পায় না। তার ভিতরে হৃদয়কে জাগাতে পারেনা বলেই সমাজে মাদক সৃষ্টি হয়েছে। আমাদের কালচারকে আমাদের ধারণ করতে হবে। আমাদের কালচার অত্যন্ত রিচ কালচার।

জেলা প্রশাসক বলেন, এই নারায়ণগঞ্জের উপর দিয়ে ছয়টা নদী বয়ে গেছে। সেই ১৯১৩ সাল থেকে এখানে রাজাদের বসবাস। যাবতীয় আন্দোলনের তীর্থ ভ‚মি এখানে। কালচারের তীর্থ ভ‚মি এখানে। সন্ত্রাস, জঙ্গিবাদ’র বিরুদ্ধে ফাইট করতে হলে কালচার এক্টিভিটিসটা আমাদের বাড়াতে হবে।

তিনি বলেন, আজকে দেশের উন্নয়ন হচ্ছে। সারা পৃথিবীর উন্নয়ন হচ্ছে। কিন্তু আর একটা উন্নয়ন দরকার সেটা হচ্ছে কালচার রেভুলেশন, হৃদয়ের উন্নয়ন, মানবতার উন্নয়ন। এই হৃদয়ের উন্নয়ন যদি হয়, শ্রদ্ধার উন্নয়ন যদি হয় কোন হানাহানি যদি না থাকে সেটা হবে আর্দশ একটি সমাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ এক এম শামীম ওসমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort