শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

যানজট ও স্ট্যান্ড নিয়ে আমরা কাজ করতে চাই : ডিসি

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৪.২১ এএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ট্রাফিক ব্যবস্থায় কমিউনিটি পুলিশের ব্যবহারে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জে ভালো কাজ করছে। তাদের আরো ভালো কাজ করার সুযোগ রয়েছে। চাষাঢ়া এবং সাইনবোর্ডের ট্রাফিক সিস্টেমে আমরা কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে পারি।

মাদকের আখড়া এখান থেকে সড়িয়ে দিতে পেরেছি। যানজট ও স্ট্যান্ড নিয়ে আমরা কাজ করতে চাই। সামনে নির্বাচন, বাঙালি কিন্তু নির্বাচনে হারতে চায় না। আমরা চাই সুষ্ঠু নির্বাচনে কমিউনিটি পুলিশ তাদের ভূমিকা রাখুক।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো বলেন, সকলে মিলেই সম্প্রীতির মাধ্যমে নারায়ণগঞ্জ কে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি নারায়ণগঞ্জের মানুষ ভালো না হতো তাহলে ৩০০ জন পুলিশ দিয়ে ৭০ লক্ষ মানুষের দেখাশোনা করতে পারতাম না। কিছু সমস্যা সব জায়গাতেই হয়।

৫-১০ মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হলে আমেরিকায় যে অপরাধ প্রবনতা সেটা আমাদের থেকে কয়েকগুণ বেশি। আমরা তাদের থেকে অনেক ভালো আছি। সকল জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা তারা ইতিবাচকভাবে নারায়ণগঞ্জ কে এগিয়ে নিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort