রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য না:গঞ্জ সিটি কর্পোরেশন এর লেকপাড় জলে মানুষের লাশ ; হত্যা নাকি অপমৃত্যু এ নিয়ে অভিভাবকরা উদ্ধিগ্ন নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলায় সৌরভ রোপ ইন্ডাস্ট্রি’র অংশগ্রহণ পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী কবি লুবনা’র জন্মোৎসব উদযাপন বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প

মার্কেট নির্মাণের জন্য শহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩১ এএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকায় রেলওয়ে কল্যাণ ট্রাস্টের মার্কেট নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পরিচালিত উচ্ছেদ অভিযানে ৪৭ হাজার বর্গফুটেরও বেশি জমি উদ্ধার করা হয়েছে।

 

এই জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বস্তি এবং রাস্তার পাশে থাকা অর্ধ্ব শতাধিক দোকানপাট ভেকু দিয়ে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল্লাহ।

 

এ সময় সদর থানা পুলিশ, রেলওয়ে পুলিশ (জিআরপি), রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শেষে ওই জমিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী কল্যাণ ট্রাস্টের একটি ব্যানার সাটানো হয় এবং রাস্তার পাশ দিয়ে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন।

এ দকে অভিযানে সড়কের পাশে থাকা শ্রী শ্রী শিব ও শীতলা মায়ের মন্দিরের সামনের অংশে থাকা কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও মন্দিরের লোকজনদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। তিনি বলেন, এই মন্দির উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

 

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মন্দিরের একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে রেলওয়ে কর্মকর্তাদের দাবি, নিষেধাজ্ঞা মন্দিরের ক্ষেত্রে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort