শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

‘মরণের পরে’ নাটকের গানে সালমা

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৩.৫৯ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

নতুন একটি নাটকে গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা মৌসুমী আক্তার সালমা। ‘মরণের পরে’ শিরোনামের গানটি গেয়ে তিনি বেশ তৃপ্ত। তার অনুভূতিতে, ‘গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর ধরে থেকে যাবে বলে আমার বিশ্বাস।’

সালমা বলেন, ‘সত্যি বলতে, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়ত সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়ত আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। পুরো বিষয়টি অনুভব করে দরদ দিয়ে গেয়েছি।’

‘মরণের পরে’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘মরণের পরে’ নাটকের টাইটেল হিসেবে তৈরি হয়েছে গানটি। সম্প্রতি ঢাকার একটি বস্তিতে নাটকটির শুটিং হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এছাড়া থাকছেন মনিরা মিঠু ও তানজিম হাসান অনিক।

শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মরণের পরে’। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort