শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

মগবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, অনেকেই আশঙ্কাজনক

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ৪.১৫ এএম
  • ৬৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজন হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আরো অর্ধাশাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারতলা ভবনের নিচে শর্মা হাউজের জেনারেটর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৪০ জন কর্মকর্তা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort