সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভোজ্যতেলের বাজার মনিটরিং নারায়ণগঞ্জে সিটি ও টিকে গ্রুপে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০.৩৮ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেণ করতে নারায়ণগঞ্জের দু’টি তেল মিলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় সিটি গ্রুপের সিটি এডিবল ওয়েল (তীর ব্র্যান্ড) এবং সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় টিকে গ্রুপের (পুষ্টি ব্র্যান্ড) মিলে অভিযান পরিচালনা করা হয়।
ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত রোববার ভোজ্য তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা কমানোর ঘোষণা দেয়। যা গত সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্বে দিয়েছেন। এ সময় জেলা পুলিশ এর একটি টিম এবং ক্যাব নারায়ণগঞ্জ’র প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
মিল দু’টি পরিদর্শন শেসে সেলিমুজ্জামান বলেন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সিটি গ্রুপ ও টি কে গ্রুপের ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি পর্যবেণে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মিল দু’টিতে কোন অনিয়ম পাওয়া যায়নি। দেখা গেছে লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে পূর্বের ১৯৯ টাকার স্থলে এক লিটার সয়াবিন তেলের বর্তমান মূল্য ১৮৫ টাকা নির্ধারন করে উৎপাদন ও বাজারজাত করছে তারা। তবে পরবর্তীতে কোন অনিয়ম পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপরে নির্দেশ ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি গ্রুপের জেনারেল ম্যানেজার (অপারেশন ও এডমিনিস্ট্রেশন) এস কে মাহমুদ হোসেন বলেন, আমরা লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে নতুন মূল্য সংযোজন করে তেল বোতলজাত করছি। পূর্বে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ১৯৯ টাকা, এখন ১৮৫ টাকা মূল্য সংযোজন করে বাজারজাত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort