রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

ভূঁইঘরে ৩ ব্যাক্তি আটক, ১৫ লাখ টাকার গাজাঁ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২, ৩.৪৮ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩জনকে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (২০ মে) সকালে উত্তর ভূঁইঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা মূল্যের ৫০কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লা দেবীদ্বার প্রামু এলাকার মো. আব্দুলি মালেক মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৫৫), একই জেলার দাউদকান্দি সাতপাড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. জামিল (৪৭), একই জেলা ও উপজেলার বড় সাতপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহ আলম (৩৮)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কৌশলে কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort