শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

বাবা হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪.১৬ এএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দেশের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন। শিগগিরই তার ঘর আলো করে আসবে সন্তান। আর এই সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে খবরটি জানান সিয়াম। যে ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে আদরের চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। আর তার দিকে হাস্যোজ্বল মুখে চেয়ে আছেন অবন্তী।

ছবিটির ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্‌’।

সিয়ামের বাবা হওয়ার খবরে আনন্দের ঢল নেমেছে ভক্তদের মধ্যে। তার ফেসবুক পোস্টটিতে উঠেছে লাইক-কমেন্টের ঝড়। মাত্র ১৫ মিনিটে এতে ২৭ হাজারের বেশি রিঅ্যাকশন ও ৩ হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তার হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort