বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বন্যার্তদের সহযোগিতায় টিফিনের টাকা তুলে দিলো শিক্ষার্থীরা

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.০৪ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

টিফিনের টাকা জমিয়ে সেই টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ফতুল্লার সবুজবাগ আইডিয়াল (কেজি) স্কুলের শিক্ষার্থীরা

শনিবার (২৫ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অবস্থিত আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা টিফিনের অর্থ ইউনাইটেড ফর হিউম্যানিটি স্লোগানে গঠিত নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

এ উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক মো: শহীদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ সুমন, খায়রুল কবির মুন্না, ফারুক আহাম্মদ মাহি, সবুজবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও অগ্রনী ব্যাংকের ম্যানেজার মো: রুহুল আমিন, সমাজসেবক মো: সারওয়ার, ব্যবসায়ী মো: মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক মো: রাসেল কবির, মো: মাসুদ, মো: সিফাত উল্লাহ, মো: মামুন, মো: রনি, স্কুলটির শিক্ষক শাহিদা আক্তার, খোদেজা আক্তার, ইসমত আরা, সুরাইয়া আক্তার, রাবিদা বেগম, রোকসানা আক্তার, নাসরিন বেগম প্রমুখ।

নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের সমন্বয়ক সাংবাদিক শরীফ সুমন বলেন, আজকে ছোট কোমলমতি শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে সেই টাকা বন্যার্তদের সহযোগিতার ফান্ডে দিয়ে মানবিকতার যে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আজকের শিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যত। এ কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করে মানবিক বোধ দেশপ্রেম জাগ্রত করতে হবে। বর্তমানে সারাদেশে বন্যার প্রার্দুভাব চলছে। দেশের বিভিন্ন স্থান থেকেই বন্যার্তদের জন্য সহযোগিতা পাঠানো হচ্ছে। তবে সেটা পর্যাপ্ত নয়। এ কারণে সবাইকে যার যার সামর্থের সর্বোচ্চ টুকু দিয়ে বন্যার্তদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

ইউনাইটেড ফর হিউম্যানিটি স্লোগানে গঠিত নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশন নামের সংগঠনটি নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই সংগঠনে চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সরকারী চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort