বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বন্দর থানার মাদক মামলায় দুজনের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৩.৩৩ এএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় দুজনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের কেতোয়ালি থানার পোড়াচাঁদ দাস রোডের বাসিন্দা নাজিম আলী হাওলাদালের ছেলে মো. নুরু (৪) ও কেতোয়ালি থানার কাটপট্টি এলাকার বাসিন্দা আফতাব হোসেনের ছেলে টিপু সুলতান তপু। রায় ঘোষণার সময়ে আসামি টিপু সুলতান তপু আদালতে উপস্থিত থাকলেও মো. নুরু অনুপস্থিত ছিলেন।

মো. নুরুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি টিপু সুলতান তপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিষ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদারতের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২১ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকার বাগদাদ হোটেলের সামনে থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের গ্রেফতার করে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort